নুরুল কবির | ০৪:৪২ এএম, ২০২৩-০৮-২২
বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। সংগঠনটি গতকাল দিনব্যাপী বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া, মেম্বারপাড়া, হাফেজঘোনা, বনানী সমিল এলাকার পাঁচ শতাধিক দূর্গত মানুষের মাঝে সহায়তা তুলে দেন। সকালে এই ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম।
এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইদুর রহমান রায়হান, সাংবাদিক বশির আহমদ, ঠিকাদার শফিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে মেয়র বলেন, দূর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজ রাখছেন পার্বত্যমন্ত্রী। স্মরণকালের ভয়াবহ বন্যা থেকে ঘুরে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান তিনি। এসময় সূদূর নোয়াখালী থেকে সাইবার ওয়ারিয়র্স এর সদস্যরা দূর্গতদের জন্য ত্রাণ নিয়ে আসায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
বিকেলে দ্বিতীয় দফায় সাঙ্গু নদীর তীরবর্তী ইসলামপুর ও লাঙ্গিপাড়া এলাকায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেন সংগঠনটির ১৪ সদস্যের টিম। ভবিষ্যতেও তাদের এই মানবিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited